,

বেলের শরবত ইফতারে কেন খাবেন?

news-image

অনলাইন ডেস্ক : গরমে তৃষ্ণা মেটাতে আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি। আর পবিত্র রমজান মাসে তো ইফতারের তালিকায় শরবত থাকা চাই-ই চাই। এই গরমে অনেকেই বিভিন্ন ধরনের ফলমূল যেমন- কলা, আপেল, বেদানা, স্ট্রবেরি, আনারস, আমের শরবত খেয়ে থাকেন। তবে ইফতারে রাখতে পারেন বেলের শরবতও। পেটের সমস্যায় ও খাবার হজমে এই শরবত কিন্তু খুব উপকারি।

বেলের শরবতের গুণাগুণের প্রশংসা করেছেন পুষ্টিবিদেরাও। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন এই শরবত। আর ঘরে তৈরি শরবতই বেশি স্বাস্থ্যসম্মত।

এবার জেনে নিন কেন খাবেন বেলের শরবত?

যাদের হজমে সমস্যা আছে, তাদের জন্য বেলের শরবত বেশ উপকারী। কাঁচা বেল ডায়রিয়ার রোগীদের জন্য বিশেষভাবে কাজ করে। বেল ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে গুঁড়া করে উষ্ণ গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এছাড়াও বেল ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। রাতে এক গ্লাস পানিতে তিনটি ফালি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন। ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষ্মা, উচ্চ রক্তচাপের জন্যও বেলের জুড়ি নেই।

যেভাবে তৈরি করবেন বেলের শরবত-

পাকা বেল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। চামচ বা ছুরি ব্যবহার করে বেলের শক্ত খোসা ছাড়িয়ে এর শাঁস আলাদা করুন। এতে পরিমাণমতো পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানিতে ওই শাঁস গুলিয়ে নিন, যতক্ষণ না পরিপূর্ণ পানির সঙ্গে মেশে ততক্ষণ নাড়ুন।

পরে বেলের বীজগুলো আলাদা করে সরিয়ে ফেলুন। ছেঁকে নিয়ে বেলের শরবত আলাদা করে ফেলুন। এরপর কিছুটা চিনি ও লেবুর রস যোগ করুন। চাইলে এতে বরফের টুকরোও যুক্ত করতে পারেন। পরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বেলের শরবত।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ