,

আকাশে খুলে গেল বিমানের চাকা, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : ভারতে গুরুতর রোগী বহন করা একটি এয়ার অ্যাম্বুলেন্সের চাকা মাঝ আকাশে খুলে পড়ে। পরে বুকে ভর দিয়ে জরুরি অবতরণ করে বিমানটি। এতে রক্ষা পায় বিমানে থাকা দুই কর্মী, এক রোগী, তার স্বজন এবং এক চিকিৎসকের জীবন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নাগপুর থেকে হায়দ্রাবাদে যাওয়ার পথে ‘বিচক্রাফট ভিটি-জেআইএল’ বিমানটির চাকা আকাশেই খুলে পড়ে। পরে এটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়।

জরুরি অবতরণের জন্য প্রস্তুত রাখা হয় দমকল বাহিনী ও চিকিৎসক দল। সতর্কতা হিসেবে রানওয়েতে ছড়িয়ে দেওয়া হয় ফোম। যাতে করে অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি কমে যায়। পরে অবশ্য নিরাপদেই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানের সব আরোহীকেই নিরাপদে বের করে আনা হয়। জরুরি অবতরণের পর মুম্বাই বিমানবন্দরের নির্ধারিত সব ফ্লাইট সময়সূচি মেনেই চলাচল করে বলে জানায় এনডিটিভি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের