,

সংক্রমণ-ঝুঁকি সঙ্গী করেই যাত্রীদের ভিড় দৌলিতদিয়া ঘটে

news-image

নিজস্ব প্রতিবেদক : কঠোর বিধিনিষেধের ঢিলেঢালা তদারকির ফাঁক গলে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলিতদিয়া ঘটে। ঈদকে সামনে রেখে আগেভাগেই বাড়ি যাচ্ছে মানুষ। তাদের এ যাত্রায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। পড়ছেন না মাস্ক, গাদাগাদি করে এক গাড়িতে চড়ছেন ধারণ ক্ষমতার চেয়ে বেশি মনুষ। ফলে বাড়ছে সংক্রমণের শঙ্কাও।

এদিকে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় আন্তঃজেলা পরিবহনে বাড়তি ভাড়ার কারণে দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা যায় এই ঘাটে। ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে ছোট-বড় ফেরিগুলোতে ব্যক্তিগত গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে পার হচ্ছে হাজারো যাত্রী।

ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা কয়েকজন জানান, তারা ভেবেছিলেন আগেভাগে গেলে ভিড় কম হবে। কিন্তু সড়কে এসে দেখেন ভিন্ন চিত্র, গাড়ির চেয়ে যাত্রীর সংখ্যাই বেশি। সবাই গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন, মানছেন না স্বাস্থ্যবিধি।

অনেকেই জানান, যাত্রাপথে তাদের কয়েকবার গাড়ি বদলাতে হয়েছে। ভাড়া গুণতে হয়েছে স্বাভাবিকের চেয়ে অন্তত তিন-চারগুন বেশি। আর শেষমেষ, ফেরি পারাপারেও গাদাগাদি করে যেতে হচ্ছে তাদের।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ বলেন, আর অল্প কিছুদিন বাকি আছে ঈদের। তাই অনেকে আগেই পরিবার নিয়ে চলে যাচ্ছেন তাদের নিজ বাড়িতে।

তিনি বলেন, লকডাউন কিছুটা শিথিল হওয়ার কারণে ঈদ ঘিরে যাত্রী পারাপার বেড়ে গেছে আগের তুলনায়। আজ সকাল থেকেই কিছুটা যাত্রীর চাপ রয়েছে। অন্যদিকে ফেরিতে ব্যক্তিগত গাড়ির চাপও আছে কিছুটা। এই চাপ সামলাতে এই রুটে ১৪টি ফেরি চালু রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য