,

দলের ৮ মুসলিম প্রার্থীরই হার, লজ্জায় ‘সংখ্যালঘু মোর্চা’ ভাঙলো বিজেপি

news-image

নিজস্ব সংবাদদাতা : ভারতের আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনে কাঙ্ক্ষিত জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা দল বিজেপি। কিন্তু জয়েও স্বস্তি নেই দলটির। কারণ রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকায় ভোটার টানতে পারেননি তারা। সেখানে আট মুসলিম প্রার্থীর সবাই ভরাডুবি করেছেন দলকে। তাই ক্ষোভে ‘সংখ্যালঘু মোর্চা’ জোটকেই ভেঙে দিলো বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে বলা হয়, আসামে মুসলিম অধ্যুষিত এলাকার অধিকাংশ বুথে ২০টিরও কম ভোট পেয়েছেন বিজেপির প্রার্থীরা। এই সংখ্যা বুথ কমিটির সদস্যদের থেকেও কম। তার জেরে গত বুধবার কঠিন সিদ্ধান্ত নেয় বিজেপি। এক বিবৃতিতে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস জানিয়েছেন, সংখ্যালঘু মোর্চার রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের কমিটি ভেঙে ফেলা হচ্ছে।

আসামের মোট ১২৬ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৭৫টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট জিতেছে ৫০টি আসনে। তবে এনডিএ তথা বিজেপির ৮ জন মুসলিম প্রার্থীই সেখানে হেরেছেন, যেখানে কংগ্রেসের মহাজোটের ৩১ জন প্রার্থী ভোটে জিতে বিধানসভায় যাচ্ছেন। লজ্জায় মাথা কাটা গেছে গেরুয়া শিবিরের। তাই ঢাকঢোল পিটিয়ে তৈরি করা সংখ্যালঘু মোর্চাই তুলে দিয়েছে বিজেপি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য