,

টুইটারে নিষিদ্ধ, কঙ্গনাকে স্বাগত জানালো ‘কু’ অ্যাপ

news-image

বিনোদন ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রুপ মন্তব্য করে টুইটারে নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। টুইটারের নিয়ম ভঙ্গ করার জন্য তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে ভারতীয় মাইক্রো ব্লগিং সাইট ‘কু’। কঙ্গনার পুরনো পোস্ট শেয়ার করে ‘নিজের ঘরে’ তাকে স্বাগত জানিয়েছেন কু অ্যাপের প্রতিষ্ঠাতা এবং সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ।

এর আগে বাংলায় ভোটের ফলপ্রকাশের দিন টুইটারে বাংলাদেশী আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করেছিলেন বি-টাউনের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। শুধু তাই নয়, বাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন কঙ্গনা।

টুইটারে কঙ্গনা লেখেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি…। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল, আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।” এখানেই থামেননি তিনি। ফলপ্রকাশের পর আরও কিছু টুইট করেন। তার পরেই তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার।

প্রসঙ্গত কয়েক মাস আগে এই ভারতীয় অ্যাপ ‘কু’ আত্মপ্রকাশ করে। অনেক বলিউড সেলিব্রিটি এই ভারতীয় অ্যাপে অ্যাকাউন্ট খোলেন। তাদের মধ্যে ছিলেন কঙ্গনা রানাউতও। ১৬ ফেব্রুয়ারি কঙ্গনা সেখানে একটি পোস্ট করেন। যাতে তিনি কু-কে নিজের ঘর (ভারতীয় অ্যাপের কারণে) বলে বর্ণনা করেন। এবার সেই পোস্টের স্ক্রিন শট শেয়ার করে অপ্রমেয় লিখেছেন, “কঙ্গনাজি, এটা আপনার নিজের ঘর, এখানে গর্বের সঙ্গে আপনি আপনার কথা সবাইকে বলতে পারেন।” কু-এর আর এক সহপ্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদওয়াতকাও কঙ্গনাকে স্বাগত জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য