,

দেশে ফিরে সাকিব-মুস্তাফিজ কোয়ারেন্টিনে

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। মাঝ পথে এসে আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফিরেছেন তারা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় চার্টার্ড বিমানে করে দু’জনেই এক সঙ্গে দেশে ফিরেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেন।

নিয়ম অনুযায়ী আগামী ১৫ দিনের জন্য হোটেল সোনারগাঁয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন তারা। এরপর দলের সঙ্গে যোগ দিয়ে দু’তিন দিনের অনুশীলন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা রয়েছে। তবে এর কোয়ারেন্টিন শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবেন না তারা।

চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতার হয়ে সাকিব মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও মুস্তাফিজ খেলেছেন পুরো সাত ম্যাচেই।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা