,

রাষ্ট্রপতি দ্বিতীয় ডোজ টিকা নেবেন আজ

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ বৃহস্পতিবার বঙ্গভবনে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে আজ বেলা ১টায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেবেন।’

এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ, সংশ্লিষ্ট সচিবগণ ও ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন। এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী রাশিদা খানম কোভিড-১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নেন।

বাংলাদেশ ৮ এপ্রিল কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু করে। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত ৩২ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩২ লাখ ১০ হাজার ৫০৯। এর মধ্যে পুরুষ ২০ লাখ ৭৩ হাজার ৫৭৮ এবং নারী ১১ লাখ ৩৬ হাজার ৯৩১ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য