,

ভারতে একদিনে মৃত্যু ও শনাক্তে রেকর্ড

news-image

ভারতে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৯শ ৮২ জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৬১৮ যা এ পর্যন্ত সর্বোচ্চ।

এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা ছাড়াল ২ লাখ ৩০ হাজার। মোট সংক্রমণ ২১ কোটি ৭০ হাজারের বেশি। মার্চে আবিষ্কৃত হওয়া ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টের সাথে ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তা।

লাগামহীন মৃত্যু আর অক্সিজেন সংকট, এই দুইয়ে মিলে নাজুক অবস্থায় আছে ভারত। বুধবারের মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৯২০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত সক্রিয়ভাবে সংক্রমিত রয়েছে ৩৫ লাখ ৭১ হাজারেরও বেশি। সংক্রমণের দিক থেকে মহারাষ্ট্র সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর পরেই আছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ।ৱ

এদিকে ভারতকে মাস্ক এবং রোগ শনাক্তকরণ সামগ্রী দিয়ে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের আরেকটি কার্গো বিমান দিল্লীতে এসে পৌঁছিয়েছে। জার্মানির থেকে সাহায্য পাঠানো হয়েছে মোবাইল অক্সিজেন প্রোডাকশন ইউনিট। দেশটিতে চলমান করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায়ভারত আন্তর্জাতিক সহায়তা নেয়া শুরু করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আসবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য