,

করোনায় মারা যাওয়া বাবার চিতায় মেয়ের ঝাঁপ!

news-image

অনলাইন ডেস্ক : করোনায় মারা যাওয়া বাবার মরদেহ শ্মশানের চিতায় পোড়ানো হচ্ছিল। হঠাৎ তাতে ঝাঁপ দেন মেয়ে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার ভারতের রাজস্থানে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দগ্ধ ওই নারীর শরীরের ৩৪ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের বারমার জেলার বাসিন্দা দামোদার দাস শারদা (৭৩) করোনায় আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তিনি মারা যান। বুধবার তার মরদেহ পোড়ানোর সময় তার ছোট চন্দ্রা শারদা হঠাৎ করেই চিতায় ঝাঁপ দেন। এতে পুড়ে যায় তার দেহের প্রায় ৭০ শতাংশ।

পরে তাকে উদ্ধার করে যোধপুরের একটি হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রেম প্রকাশ বলেন, দামোদারদাস শারদার তিন মেয়ে। তার স্ত্রী বেশ কিছু দিন আগে মারা গেছে। সবচেয়ে ছোট মেয়েটি চিতায় ঝাপ দেয়।

ছোট মেয়েটি সবার সঙ্গে জোরাজুরি করে শ্মশানে যায় বলেও জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য