,

সাবেক সাংসদ দিলদার আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম আর নেই। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা রোগে ভূগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিলেট নগরের মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য