,

সাইফকে হারিয়ে মোহামেডানের প্রতিশোধ

news-image

স্পোর্টস ডেস্ক : সাইফ স্পোর্টিংকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। একই সঙ্গে সাইফের বিপক্ষে প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ নিয়েছে সাদা-কালোরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় মোহামেডান। প্রথম লেগে মোহামেডানকে একই ব্যবধানে হেরেছিল সাইফ।

সাইফের বিপক্ষে এদিনের জয়ের সুবাদে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। সাইফ স্পোর্টিং ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসানের গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে ৬৯ মিনিটে সমতা ফেরায় সাইফ। গোল করেন মারাজ হোসেন। ৮৪ মিনিটে সুলেমানে দিয়াবাতের গোলে জয় নিশ্চিত হয় মোহামেডানের।

লিগের দ্বিতীয় পর্ব শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান। আরামবাগ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় লেগ শুরু করে দলটি। সব মিলে মোহামেডানের এটি সপ্তম জয়।

দিনের দ্বিতীয় ম্যাচে আরামবাগকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। আর তৃতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা