,

ব্যাংকে লেনদেন বৃহস্পতিবার থেকে বেলা ২টা পর্যন্ত

news-image

নিউজ ডেস্ক : সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ আরও ১০ দিন বাড়িয়ে ১৬মে পর্যন্ত করা হয়েছে। এ জন্য বৃহস্পতিবার থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

বুধবার পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক নতুন করে এ সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬মে থেকে ১৬মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

এদিকে ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ছাড়া ঈদের আগে তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানিবাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অবস্থিত ব্যাংক শাখা ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য