,

মালয়েশিয়া প্রবেশে বাংলাদেশীদের নিষেধাজ্ঞা

news-image

নিউজ ডেস্ক : ভারতে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টের সংক্রমন রোধে বাংলাদেশীদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নামও রয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন।

এর আগেও অধিক সংক্রমণের দেশ হিসাবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকের উপর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো।

সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যাক্তির শরীরে করোনা ভ্যারিয়েন্ট শনাক্তের পর ভারতের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তি দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে শুধুমাত্র কূটনৈতিক ভিসাধারিরা শর্তস্বাপেক্ষে আসা-যাওয়া করতে পারবেন।

একই সঙ্গে সাম্প্রতিক সময়ে যেসব মালয়েশিয়ান বাইরে থেকে প্রবেশ করবেন তাদেরকে বাধ্যতামুলক ১৪ দিনের কোয়ারিন্টাইনের প্রস্তাব দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে সম্মতিও দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য