,

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা গ্রীষ্মেই বিয়ে করছেন

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। আগামী গ্রীষ্মেই শুভকাজটা সেরে ফেলতে চান তিনি। তবে দিন-তারিখ এখনো জানানো হয়নি।

নিউজিল্যান্ডের কোস্ট রেডিওর সঙ্গে আলাপকালে জাসিন্ডা বলেন, তিনি এবং তার সঙ্গী টেলিভিশন ব্যক্তিত্ব ক্লার্ক গেফোর্ড বিয়ের জন্য একটা দিন ঠিক করেছেন। সে অনুযায়ী এখন প্রস্তুতি চলছে।

দেশটিতে গ্রীষ্মকাল আসে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়ে। খবর এনডিটিভির

জাসিন্ডা বলেন, ‘আমরা নিশ্চয় বিয়েতে কাউকে কাউকে নিমন্ত্রণ দেব।’ ৪০ বছর বয়সী জাসিন্ডা এবং ৪৪ বছর বয়সী ক্লার্ক ২০১৯ সালের ইস্টার হলিডেতে বাগদান সারেন। তাদের দু’বছরের একটি মেয়ে রয়েছে।

বিয়েটা চিরাচরিত নিয়মে হবে না বলে জানা গেছে। জাসিন্ডা বলেন, ‘এই বয়সে ধুমধাম করে বিয়ে করাটা ভালো দেখায় না।’

জাসিন্ডা আর্ডেন নিউজিল্যান্ডের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী। ২০১৭ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। নিউজিল্যান্ডে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে তার দল আবারও ক্ষমতায় আসে। করোনা মোকাবিলায় সাফল্যের কারণে ওই জয় আসে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য