,

ফের রিমান্ডে হেফাজতের ২ নেতা

news-image

আদালত প্রতিবেদক : হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা আতাউল্লাহ আমীনকে ফের ছয়দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান আসামি শাখাওয়াত হোসেন রাজী এবং আরেক মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে আতাউল্লাহ আমীনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ দিন রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় শাখাওয়াত হোসাইন রাজীর সাতদিন করে ১৪ দিন এবং আতাউল্লাহ আমীনের শাহবাগ ও রমনা থানার মামলায়ও সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় একেকজনকে তিনদিন তিনদিন ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য