,

মেগান মার্কেল ছোটদের জন্য বই লিখছেন

news-image

অনলাইন ডেস্ক : ছোটদের জন্য বই লিখছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। আগামী ৮ জুন বইটি প্রকাশ হবে বলে জানিয়েছে তাদের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন। প্রিন্স হ্যারির অনুপ্রেরণায বইটি লেখা হচ্ছে বলে জানিয়েছেন মেগান।

বইটিতে ছবি আঁকার কাজ করছেন ক্রিশ্চিয়ান রবিনসন। খবর ডন অনলাইনের

এক বিবৃতিতে মেগান বলেন, ‘বইটি আমার স্বামীর জন্য বাবা দিবস উপলক্ষে লিখেছি। আমাদের সন্তান আর্চির জন্মের পরে সেটি লেখা।’

মেগান বলেন, ‘বইটি লেখার উদ্দেশ্য হলো সব ক্ষেত্রে পিতা-পুত্রের সম্পর্ক উষ্ণ রাখার চেষ্টা করা। আমার আশা, প্রতিটি পরিবারে সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক হবে উষ্ণ ও আন্তরিক।’

বৃহস্পতিবার আর্চির বয়স দুই বছর হবে বলে জানান মেগান। মেগান গত বছর ব্রিটিশ রাজ পরিবার ত্যাগ করে স্বামীসহ ক্যালিফোর্নিয়ায় চলে আসেন।

গত মার্চে অপরাহ্‌ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারে বর্ণবাদের কথা তুলে ধরেন মেগান। সাক্ষাৎকারে মেগান বলেন, ব্রিটিশ রাজপরিবারে তার দিনগুলো সুখকর ছিল না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য