,

ফেসবুকে নিষিদ্ধই থাকছেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে; তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে ফেসবুকের ‘ওভারসাইট বোর্ড’।

বুধবার এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

‘ফেসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিতি পাওয়া এই বোর্ড বলেছে, ওই সিদ্ধান্ত পর্যালোচনা করে এমন একটি যৌক্তিক শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব এবং সে বিষয়ে ট্রাম্পের প্রশ্রয়মূলক প্রতিক্রিয়ার কারণে ফেসবুকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। একই সময়ে ফেসবুকের নির্বাহী পরিচালক মার্ক জাকারবার্গ তার এক পোস্টে বলেন, এই সময়ে প্রেসিডেন্টকে আমাদের সার্ভিস ব্যবহার করতে দেয়ার বিষয়টা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এরপর কোম্পানির ওভারসাইট বোর্ডকে বিষয়টি দেখার ভার দেওয়া হয়। বিভিন্ন বিশেষজ্ঞ, আইনজীবী ও অধিকারকর্মীদের সমন্বয়ে গঠিত ওই বোর্ডকে এ বিষয়ে তাদের সুপারিশ জানাতেও বলা হয়।

ফেসবুক জানিয়েছে, ট্রাম্পের ৩৫ মিলিয়ন ফেসবুক ফলোয়ার রয়েছে। তার প্রেসিডেন্টের দায়িত্ব অবসান হওয়ার পরে সাধারণ ব্যবহারকারীদের মতো একইভাবে বিবেচিত হবেন। এর অর্থ হলো ট্রাম্প যদি ফেসবুকে ফিরে আসেন, তবে তার পোস্টগুলো এখন ফ্যাক্ট-চেকিংয়ের জন্য আওতাভুক্ত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য