,

বিদেশিদের হজের সুযোগ এবারও বন্ধ রাখতে পারে সৌদি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে এবারও বিদেশিদের হজে যাওয়া বন্ধ রাখার বিষয়ে ভাবছে সৌদি আরব। সারাবিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় এবং করোনায় নতুন অনেক ভেরিয়েন্ট আসায় দেশটি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, বিদেশিদের হজে যাওয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গত বছরের মতো এবারও মক্কায় হজে মুসল্লিদের উপস্থিতি সীমিত হবে। সূত্র জানায়, বিদেশিদের হজের সুযোগ দেওয়ার আগের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। সৌদি নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছেন এবং ছয় মাস আগে করোনামুক্ত হয়েছেন, শুধু তাদের হজের সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে বেঁধে দেওয়া হবে বয়সসীমাও।

অপর একটি সূত্র বলছে, টিকা নেওয়া কিছুসংখ্যক বিদেশিদের হজের সুযোগ দেওয়ার কথা প্রাথমিকভাবে ভাবা হয়েছিল। কিন্তু কে কোন টিকা নিয়েছেন তা নিয়ে বিভ্রান্তি, টিকার কার্যকারিতা ও করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগের কারণে সৌদি কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে। এ বিষয়ে সৌদি আরবের সরকারি ভাষ্য পাওয়া যায়নি বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ২০টি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এখনও বহাল থাকা ওই নিষেধাজ্ঞায় কূটনীতিক, সৌদি নাগরিক, চিকিৎসক ও তাদের পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এ তালিকায় রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মিসর, লেবানন, ভারত ও পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য