,

বিয়ের জন্য পাত্র খুঁজছেন ‘দঙ্গলকন্যা’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘দঙ্গলকন্যা’ হিসেবে খ্যাত সানিয়া মালহোত্রা। এতদিন বিয়ে নিয়ে তেমন মাথা না ঘামালেও অবশেষে মনস্থির করেছেন বিয়ে করার।

মনের মতো পাত্রের অপেক্ষায় রয়েছেন সানিয়া মালহোত্রা। কেমন পাত্র পছন্দ তার, এ বিষয়ে এক সাক্ষাৎকারে খোলাসা করলেন তিনি। সানিয়া জানিয়েছেন তিনি এই মুহূর্তে একা। আর বিয়ের জন্য প্রস্তুত।

কেমন জীবনসঙ্গী সানিয়ার এর জবাবে তিনি বলেছেন, ‘সবার আগে তাকে একজন উদার, ভালো মানুষ হতে হবে। মানসিক এবং আত্মিক চেতনায় সে যেন উদ্বুদ্ধ হয়। আমাদের মানসিকতা একই রকমের হলে সত্যি দারুণ হবে। যারা এই সাক্ষাৎকার পড়ছেন, তারা এ রকম একজন পাত্রের সন্ধান পেলে আমাকে জানাবেন।’

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সানিয়া অভিনীত ছবি ‘পাগলাইত’। এই সিনেমা মুক্তির পর থেকেই নানাভাবে চর্চায় সানিয়া। এই ছবিতে এক বিধবা নারীর চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

সানিয়ার পরের ছবি ‘লাভ হোস্টেল’ । এই সিনেমায় তার সঙ্গে আছেন ববি দেওল, বিক্রান্ত মাসেই। এ ছাড়া নেটফ্লিক্সের ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমাতেও অভিনয় করছেন সানিয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের