,

স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় বাবু মিয়া (১৮) নামের এক যুবক স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে।বুধবার সকালে উপজেলার কান্দির দোয়ানী মনিরাম গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবু মিয়া ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, এক বছর আগে গাইবান্ধার সাদুল্ল্যাপুরের নলডাঙ্গা এলাকায় বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতেন বাবু মিয়া। গত ১৫ দিন আগে শ্বশুর বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার স্ত্রী সুমি আক্তার মারা যায়। এ ঘটনার পর বাবা-মার কাছে ফিরে আসেন বাবু। কিন্তু কোন ভাবে স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না। পরে মঙ্গলবার রাত ১১ টার দিকে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন তিনি। এতে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে বাবু মিয়া আত্মহত্যা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম। তিনি জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য