,

বন্ধ হয়ে গেল টিকা নিবন্ধন

news-image

দেশে করোনাভাইরাসের টিকার ঘাটতি থাকায় প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। এবার টিকার নিবন্ধনই বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আপনারা জানেন, ‘টিকা সংকটের কারণে ইতোমধ্যে আমরা প্রথম ডোজ বন্ধ করে দিয়েছি। তারপরও আমাদের প্রায় ১৪ লাখের মতো টিকার ঘাটতি রয়েছে। এ অবস্থায় আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি।’

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে, সে সময় আবার নিবন্ধন চালু করা হবে। এর মধ্যে আমরা বাকি টিকাগুলো দিতে থাকব।’

তিনি আরও বলেন, ‘টিকার চালান চুক্তিমত আমাদের হাতে এসে পৌঁছায়নি। যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে, তাদেরই টিকা দেওয়া শেষ করতে চাই আমরা।’

এর আগে গত ২৬ এপ্রিল থেকে করোনা টিকার প্রথম ডোজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। তখন থেকে গতকাল (৪ মে) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট ৮৯ লাখ ২৬ হাজার ৪৬৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। টিকার বর্তমান মজুদের সঙ্গে হিসাব মিলিয়ে দেখা গেছে, ১৪ লাখ ৩৯ হাজার ৫১৪ ডোজের সংকট রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য