,

২৫ বছরের হালিমা একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন

news-image

অনলাইন ডেস্ক : মরক্কোর এক হাসপাতালে একসঙ্গে ৯টি সন্তান জন্ম দিয়েছেন মালির ২৫ বছর বয়সি গৃহবধূ হালিমা সিসে।

এর মধ্যে দুই শিশুর অস্তিত্ব আগে থেকে বুঝতেই পারেননি চিকিৎসকরা। সন্তান জন্মের আগেই হালিমা আলোচনায় চলে আসেন। আর ৯ সন্তান জন্ম দিয়ে ননুপ্লেটস অন্তর্ভুক্ত নারী হিসেবে বিরল দৃষ্টান্ত গড়লেন তিনি। খবর দ্য ট্রিবিউনের।

গর্ভাবস্থায়ই আলাচনায় চলে আসেন পশ্চিম আফ্রিকার দেশ মালির এ নারী। দেশটির নেতারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখেন। গত মার্চে যখন চিকিৎসকরা জানান হালিমার বিশেষ যত্নের প্রয়োজন, তখন দেশটির নেতা বাহ এনদাও তাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন।

অবশেষে মঙ্গলবার মরক্কোর একটি হাসপাতালে তিনি সিজারের মাধ্যমে পাঁচকন্যা ও চার ছেলেসন্তানের জন্ম দেন।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবাই জানান, এখন পর্যন্ত মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রছিদ কৌধারি বলেন, দেশের একটি হাসপাতালে একসঙ্গে এত শিশু জন্মগ্রহণ করবে তা আমি কখনও ধারণাই করতে পারিনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চিকিৎসকরা হালিমা ও তার ৯ শিশুর স্বাস্থ্যের বিষয়ে বেশ সচেতন রয়েছেন। একসঙ্গে এত শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই কয়েক শিশুর মৃত্যুও হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের