,

এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

news-image

সিলেট ব্যুরো : সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করে যুবক রায়হান আহমদকে হত্যা মামলার সাত মাসের মাথায় ওই ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবরসহ ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

বুধবার সিলেট মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে বুধবার দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান।

গত বছরের ১১ অক্টোবর রাতে নগরীর কাষ্টগড় এলাকা থেকে তুলে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যা করা হয় রায়হানকে। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে রায়হান মারা গেছেন।

পরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে ১২ অক্টোবর তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় বিভিন্ন পর্যায়ে একজন ইন্সপেক্টরসহ ৯ জনকে বরখাস্ত করা হয়।

মামলায় গ্রেপ্তার হওয়া ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, টুআইসি এসআই হাসান আলী, এএসআই আশেক ই এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর শেখ। এই আসামিরা ছাড়াও এসআই আকবরকে পালাতে সহায়তাকারী কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকেও চার্জশিটভুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য