,

ভারতে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড

news-image

গত দু’তিন দিন দৈনিক মৃত্যু না কমলেও সাড়ে তিন হাজারের নিচেই ছিল। এবার গত ১ মে’র রেকর্ড ছাড়িয়ে মৃত্যুতে নতুন রেকর্ড গড়লো ভারত।গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরো ৩ হাজার ৭৮৬ জন। এর আগে ১ মে মারা যায় ৩৬শ ৮৮ জন। বুধবার (৫ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ২৬ হাজার। এর মধ্যে আবার পাঁচটি রাজ্য ২৪ ঘণ্টায় দেখলো এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হলো- উত্তর প্রদেশ, কর্নাটক, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ।

বরাবরের মতোই প্রাণহানির শীর্ষে মহারাষ্ট্র। দিনে ৯শর কাছাকাছি মানুষ মারা গেছে রাজ্যটিতে। পরের অবস্থানেই রয়েছে দিল্লি।গত ক’দিন ধরেই ৪ শতাধিক প্রাণহানি লিপিবদ্ধ করছে রাজধানী। শনাক্ত হয়েছে ১৮ হাজারের বেশি সংক্রমিত রোগী।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে মৃত্যু হার বেড়েছে ২২ শতাংশ পর্যন্ত। দেশটিতে এদিন আরও ৩ লাখ ৮২ হাজারের ওপর মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। মোট সংক্রমিত রোগী ছাড়িয়েছে ২ কোটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য