,

বর দুইয়ের নামতা না পারায় কনে ভেঙে দিল বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের আসরে দুইয়ের নামতা না বলতে পারায় রাগ করে বিয়ে না করেই উঠে চলে গেলেন পাত্রী। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মাহোবা এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বরযাত্রী সঙ্গে নিয়ে বিয়ে করতে এসেছিলেন পাত্র। সবই ঠিক চলছিল, কিন্তু মালাবদলের আগে হঠাৎই দুইয়ের নামতা জিজ্ঞাসা করে বসেন পাত্রী। পাত্র সে উত্তর দিতে না পারায় ক্ষেপে গিয়ে বিয়ের আসর ছেড়ে চলে যান পাত্রী। বললেন, অংকের প্রাথমিক জ্ঞান নেই এমন ছেলের সঙ্গে ঘর করতে পারবেন না তিনি।

এ নিয়ে পাত্রীপক্ষের অভিযোগ, পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেয়া হয়েছিল তাদের। তাই তারা পাত্রপক্ষের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে জালিয়াতির অভিযোগ এনেছে।

তবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর গড়ায়নি। গ্রামের কর্তাব্যক্তিদের মধ্যস্থতায় ঠিক হয়েছে, বিয়ে হবে না। দুপক্ষই একে ওপরকে সমস্ত উপহার, যৌতুক, গয়নাগাটি ফেরত দিয়ে দিয়েছেন।

সামাজিক চোখরাঙানিকে উপেক্ষা করে গ্রামের পাত্রীটি যে ভাবে শিক্ষাগত যোগ্যতা বিচার করে নিজের জীবনসঙ্গী বেছে নিতে চেয়েছেন, তাতে বাহবা দিচ্ছেন অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য