,

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডব : আব্দুর রহিম কাসেমী গ্রেপ্তার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর থানা পুলিশ পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেপ্তার করে। জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুর রহিম কাসেমীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনা তদন্ত করে আব্দুর রহিম কাসেমীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডবেও তাঁর সংশ্লিষ্টতা ছিল।

এদিকে আব্দুর রহিম কাসেমী গত ২৩ এপ্রিল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে পাঠানো এক পত্রে পদত্যাগের কথা জানান। পদত্যাগ পত্রে তিনি বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের সকল কার্যক্রম ও জাতীয় এবং জেলা কমিটির পদসমূহ থেকে পদত্যাগ করছি।

উল্লেখ যে, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নজিরবিহীন তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এ সব ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। এ মামলাগুলোতে আসামি এজহারনামীয় ৪১৪ জন ও অজ্ঞাতনামা ৩৫ হাজারেরও বেশি। এ সব মামলা এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য