,

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে র‌্যাব-১৪ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পযন্ত পৃথক অভিযানে সদর উপজেলার নন্দনপুর, আশুগঞ্জ গোলচত্বর- টোলপ্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‌্যাব-১৪ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আশুগঞ্জ গোলচত্বর থেকে মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন-(৩২) ১০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুতুব উদ্দিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ধন মিয়ার ছেলে।

অপর অভিযানে জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শহিদ মিয়া(৩০) ও মোঃ ইব্রাহীম (৪০) গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১ টি প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়। আরেক অভিযানে জেলার সদর মডেল থানাধীন নন্দনপুর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রনি খন্দকার (২৫) ও মোঃ রুবেল (২৫) গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১১.৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট গাঁজার পরিমান ৩৭.৫ কেজি। মাদকসহ গ্রেপ্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর ও আশুগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য