,

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : চিকিৎসক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি সোমবার যে অবস্থায় ছিলেন এখন সেই অবস্থাতে আছেন। তার চিকিৎসা চলছে।

এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা মঙ্গলবার খালেদা জিয়ার যে সকল পরীক্ষা করানো হয়েছিলো সেগুলো রিভিউ করেছেন। তারা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। চিকিৎসায় কিছু পরিবর্তন করেছেন এবং সেই অনুযায়ী উনার চিকিৎসা চলছে।

এসময় দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান তিনি।

গত ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার গত ১১ এপ্রিল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের