শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় সরকার প্রস্তুত: হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সবসময় সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার রাজধানীর বংশাল থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া করোনাক্রান্ত হওয়ার পর আমরা সবাই ওনার সুস্বাস্থ্য কামনা করেছি। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তিনি যাতে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা পেতে পারেন, তার জন্য সরকার সহায়তা করে আসছে। আমাদের সরকার সবসময় সে সহায়তা করতে প্রস্তুত।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি শুধু সরকারের সমালোচনা করছে। কিন্তু করোনা মহামারীতে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে না। হানিফ বলেন, দেশকে যারা ভালবাসেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন।

তিনি বলেন, এই বাংলাদেশ এক সময় জামায়াত-বিএনপির দুঃশাসনে অন্ধকারে চলে গিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আলোয় উদ্ভাসিত। আজকে বিশ্ব সম্প্রদায়ও বলছে, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে অগ্রগতি।

হানিফ বলেন, এ উন্নয়নকে মেনে নিতে না পেরে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন ধর্মের নামে হেফাজতের আড়ালে সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। দেশের উন্নয়নেক বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে। তিনি বলেন, হেফাজত নেতাদের মুক্তির দাবির মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা এসব জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, জান্নাতুল বাকীয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের