বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম-মুশফিকরা দেশে ফিরেছেন, হোম কোয়ারেন্টিনে থাকতে হবে

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ফেরার পর হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও সিদ্ধান্ত পাল্টেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হোম কোয়ারেন্টিনে থাকতে পারবেন ক্রিকেটাররা। ফলে বিমানবন্দর থেকে হোটেল না গিয়ে সরাসরি নিজ নিজ বাসায় গিয়েছেন তারা।

ক্রিকেটারদের হোম কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরে টেস্ট দল। অন্য দেশ থেকে ফেরায় তাদের থাকতে হবে তিন দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দলের সদস্যরা হোম কোয়ারেন্টিনে থাকছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনায় এই সিদ্ধান্ত এসেছে।’

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে মুখাপেক্ষী হয়েছি যে, দেশে ফেরার পর ক্রিকেটারদের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা কী থাকবে বা কতদিনের কোয়ারেন্টিন করতে হবে। যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তাই সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এসব বিষয় জানতে চেয়েছি। তারা এ ব্যাপারে কোনো ভূমিকা নিলে ক্রিকেটারদের আমরা হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেব।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছেড়েছিল মুমিনুলরা। দ্বীপ দেশটিতে গিয়ে সাত দিন কোয়ারেন্টিন শেষে মাঠে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান