,

খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার কোনো আবেদন করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়ে এ কথা বলেন তিনি। এসময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশের বাইরে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করলে সেটি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হবে।’

এর আগে গতকাল সোমবার বলা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সিঙ্গাপুরে নিতে চায় তার পরিবার। গতরাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এ কথা বলেন বলেও জানা গেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তবে বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে বলে জানা গেছে। তাকে এখন আর অক্সিজেন মাস্কের মাধ্যমে আলাদা অক্সিজেন দিতে হচ্ছে না। আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক টিমের একটি সূত্র এ কথা জানিয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুর ২টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যায় রাজধানীর তিনশ ফিট এলাকায় তার শারীরিক সর্বশেষ অবস্থা জানিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য