,

এবার ভারতে করোনায় আক্রান্ত ৮ সিংহ!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হায়দরাবাদের নেহরু জুয়োলজিক্যাল পার্কে (এনজেডপি) একসঙ্গে আটটি সিংহের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। গত ২৯ এপ্রিল ভারতের সেলুলার অ্যান্ড মোলকিউলার বায়োলজি সেন্টার (সিসিএমবি) মৌখিকভাবে পার্ক কর্তৃপক্ষকে বলেছে, সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। বলা হচ্ছে, দেশটিতে বন্যপ্রাণীর দেহে ভাইরাস শনাক্ত হওয়ার এটিই সম্ভবত প্রথম ঘটনা। খবর নিউজ১৮।

এনজেডপির কিউরেটর ও পরিচালক ড. সিদ্ধানন্দ কুক্রেতি বলেন, এটি সত্য যে সিংহগুলোর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। তবে আমি এখনো আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট হাতে পাইনি। এজন্য এটি নিয়ে এখনই মন্তব্য করা উচিত হবে না।

সিংহগুলোর শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, ওরা ভালো আছে।
হায়দরাবাদের ওয়াইল্ডলাইফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ড. শিরিষ উপাধ্য বলেন, গত বছরের এপ্রিলে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় আটটি বাঘ ও সিংহ করোনা পজিটিভ শনাক্তের পর বন্যপ্রাণীর বিষয়ে এ ধরনের আর কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য হংকংয়ে কুকুর ও বিড়ালের শরীরে ভাইরাসটি পাওয়া গিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য