বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রাবন্তী-পায়েলকে নিয়ে বিজেপি নেতার টুইটে নুসরাত-শ্রীলেখা ‘ক্ষুব্ধ’

news-image

অনলাইন ডেস্ক : ‘পায়েল-শ্রাবন্তী-পার্নোরা ‘নগরীর নটী’, নির্বাচনের টাকা নিয়ে কেলি করে ভোটে হেরেছে। এদেরকে টিকিট দেওয়া হলো কেন?’ নেটদুনিয়ায় এমন বিস্ফোরক মন্তব্য করে বসেন খোদ বিজেপিরই নেতা তথাগত রায়। বরাবরই তিনি বেফাঁস কথা বলেন। লাগামছাড়া মন্তব্যের জন্য একাধিকবার তাকে বিপাকেও পড়তে হয়েছে।

নির্বাচনের আগে তৃণমূলপ্রার্থী সায়নী ঘোষকেও ‘শিবলিঙ্গে কন্ডোম’ প্রসঙ্গে কটু ভাষাতে আক্রমণ করেছিলেন তিনি। এবার ভোটের হারার পর তথাগতর আক্রমণবাণ থেকে ছাড় পেলেন না নিজের দলেরই প্রার্থী তনুশ্রী-পায়েল-শ্রাবন্তী-পার্নোরাও। ‘নটী’ আখ্যাও দেওয়া হয়েছে নায়িকাদের।

এ প্রসঙ্গে তনুশ্রী চক্রবর্তী, পার্নো মিত্র কিংবা পায়েল সরকারের কেউই মন্তব্য না করলেও প্রতিবার্দে গর্জে উঠলেন তৃমমূলের তারকা সাংসদ নুসরাত জাহান এবং বাম মনোভাবাপন্ন নায়িকা শ্রীলেখা মিত্র।

ভোট প্রচারের ময়দানে বিজেপিকে তুলোধোনা করেছিলেন। এবারও ছাড়লেন না বিজেপি নেতার মন্তব্যের কটাক্ষ করতে। তৃণমূলের তারকা সংসদের কথায়, তিনি বরাবরই বলে এসেছেন যে, বিজেপি নারীর প্রধান শত্রু। গেরুয়া শিবির কখনোই মেয়েদের সম্মান দিতে পারে না, পারবেও না। মেয়েদের ওরা বাঁকা চোখেই দেখে।

‘নারীদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই বিজেপির মধ্যে নেই। সেজন্যই তো যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে এসে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন,’ বলেন নুসরাত।

তিনি বলেন, ‘বাংলার মানুষ জানে বিজেপি কেমন! তাই যোগ্য জবাবটা ভোটবাক্সেই দিয়ে দিয়েছে। তাই বিজেপিতে যোগ দিয়ে আখেড়ে নিজেদেরই লজ্জিত করেছেন অভিনেত্রীরা।’

শ্রীলেখা মিত্রর সপাট প্রশ্ন, ‘ওঁরা জানত না বিজেপি নারীদের কোন চোখে দেখে, যোগ দিতে গিয়েছিল কেন? নিজেদের অপমানের পথ নিজেরাই তৈরি করেছে।’

উল্লেখ্য, এর আগে শ্রীলেখা দাবি করেছিলেন, বিজেপিতে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে যোগ দিয়েছেন তারকারা। যে মন্তব্যের পর অভিনেত্রীকে গেরুয়া শিবিরের তারকাদের কটাক্ষের মুখেও পড়তে হয়। তবে বিজেপি নেতা তথাগত রায় খোদ যখন অভিযোগ তুলেছেন যে, ‘নায়িকারা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে ভোটে হেরেছেন।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা