,

রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানী ঢাকার বংশা‌লে রিকশাচালককে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সুলতান আহমেদ।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা।

সো‌হেল রানা জানান, আটক ব্যক্তি বংশাল এলাকার বাড়িওয়ালা ও প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‌‘একজন সংবাদকর্মী আজ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, আজ দুপুর দেড়টার দিকে রাজধানীর বংশালে একজন ব্যক্তি এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারালে পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।’

‘ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেয় নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে,’- বলেন সো‌হেল রানা।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই মো. মামুনুর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‌রিকশাচালককে মারধরের ঘটনায় তাকে আটক করা হয়েছে। আমরা ভুক্তভোগী ওই রিকশাচালককে খুঁজে পেলে, তার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিকশাচালক যদি অভিযোগ না দেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য