,

বড়শিতে ধরা পড়ল শতবর্ষী মাছ!

news-image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেট্রয়েট নদীতে ধরা পড়েছে দানব আকারের স্টার্জন মাছ। মাছটি ধরেছেন মার্কিন ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের সদস্য জেনিফার জনসন। তিনি জানিয়েছেন, মাছটি তাদের রেকর্ডে থাকা বৃহত্তমগুলোর মধ্যে একটি। অবাক করা আরেকটি তথ্য দিয়েছেন জেনিফার, তা হলো- এই মাছটির বয়স একশ বছর!

মাছটি ধরার পর সেটির পাশে শুয়ে থেকে একটি ছবিও পোস্ট করেছেন জেনিফার। জানিয়েছেন, গত ১ মে তিনি ও যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের ক্রুরা ক্রুরা মিলে গত সপ্তাহে শুরুতে মিশিগান রাজ্যের ডেট্রয়েট নদী থেকে বড়শির সাহাজ্যে মাছটি ধরেন। এটির ওজন ২৪০ কেজি। লম্বায় ৭ ফুট, প্রস্থে ৪ ফুট। মাছটির বয়স এক শতাব্দীরও বেশি।

আলপেনা সংরক্ষণ অফিস তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, মাছটির ঘের এবং আকারের উপর ভিত্তি করে এটিকে একটি নারী মাছ হিসেবে ধারণা করা হচ্ছে। মাছটি ১০০ বছরেরও বেশি সময় ধরে জলে ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত এটি ১৯২০ সালের দিকে ডেট্রয়েট নদীতে এসেছিল। মাছটিকে ফের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য