বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাড়বাতির সঙ্গে বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে একটি সামাজিক প্রথা। সঙ্গী হিসেবে বিশেষ কাউকে বেছে নিতেই সাধারণত বিয়ে করা হয়। কিন্তু এই বিয়ে নিয়েই অদ্ভুত সব ঘটনাও শোনা যায়।

গাছ, কুকুর, সেক্স ডল এমনকি মৃত আত্মাকেও বিয়ের নজির রয়েছে। এবার ৯৩ বছর পুরোনো ঝাড়বাতির সঙ্গে বিয়ের ঘোষণা দিয়েছেন আমান্ডা নামের এক ব্রিটিশ নারী।

চ্যানেল ফোরের ‘স্টেফস প্যাকড লাঞ্চ’ নামের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমান্ডা। সেখানেই বিভিন্ন বস্তুর প্রতি তার প্রেমের কথা জানান তিনি। এরপর ‘লুমিনেরে’ নামের এই ঝাড়বাতিরে সঙ্গে বিয়ের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘জড় বস্তুগুলো শুধু এক জায়গায় ঠায় বসে রয়েছে তা কিন্তু নয়। তাদের মধ্যে এক ধরনের বিশেষ এনার্জি রয়েছে। এটি আপনাকে অনুভব করতে হবে। আমি এটি অনুভব করেছি এবং প্রেমে পড়েছি। এটি শুধু এই ঝাড়বাতির ক্ষেত্রে নয়, আগেও আমি এমনটা অনুভব করেছি।’

তিনি আরো বলেন, ‘আমার বিষয়টি বুঝতে অনেক সময় লেগেছে। এটি ঠিকমতো বুঝতে না পারলেও মেনে নিয়েছি। বিষয়টি বোঝানো অনেক কঠিন। কারণ আমি নিজেও জানি না কেন বস্তুর প্রেমে পড়ি। এর ব্যাখ্যা দিতে পারব না। শুধু এগুলোর প্রতি ভালোবাসা অনুভব করি। অন্যরকম এক টান কাজ করে। বোঝাতে পারব না। আমার মনে হয়, এগুলো কত সুন্দর।’

তবে মজার বিষয় হলো, এর আগে স্ট্যাচু অব লিবার্টির প্রেমে পড়েছিলেন আমান্ডা। এজন্য নামের সঙ্গে লিবার্টি জড়িয়ে আমান্ডা লিবার্টিও রেখেছেন।

তবে শুধু আমান্ডা নয়, ২০১৯ সালে যুক্তরাজ্যের ডেভনের এক নারী এক কম্বলকে বিয়ে করার জন্য ভাইরাল হয়েছিলেন। এখানেই শেষ নয়, ২০২০ সালের ডিসেম্বরে ‘মেন্টর’ নামের এক ব্রিফকেসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপর এক নারী।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল