,

সৌন্দর্য বৃদ্ধির জন্য নাক কাটতে চেয়েছিলেন আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : শরীরি সৌন্দর্য বৃদ্ধির জন‌্য শোবিজ অঙ্গনের অনেকে প্লাস্টিক সার্জারি করিয়ে থাকেন। এ তালিকা মোটেও সংক্ষিপ্ত নয়। বলিউডের নবাগত অভিনেত্রী আলিয়া ফার্নিচারওয়ালা সৌন্দর্য বৃদ্ধির জন‌্য তার নাকে প্লাস্টিক সার্জারি করাতে চেয়েছিলেন।

সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশেনে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেন—হ্যাঁ, আমার নাকের উপরে একটি বাম্প রয়েছে। এটি সার্জারি করে কেটে ফেলতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। সবার মতো আমারও মনে হয়েছে, এটি করা উচিত, উচিত না…। এটি সবচেয়ে ছোট জিনিস, মানুষ তা দেখতে পারে কিনা জানি না। এটি বিশ্বের ক্ষদ্রতম জিনিসের মতো।

আলিয়া কখনো তার নাকে ছুরি চালাতে চান না। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন—আমি কখনো এটি সার্জারি করাব না। এটি খুবই অর্থহীন কাজ। তখন এলোমেলো চিন্তা থেকে এমনটা ভেবেছিলাম।

বলিউড অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা। সাইফ আলী খান, টাবু অভিনীত ‘জওয়ানি জানেমান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। ২০২০ সালের ৩১ জানুয়ারি মুক্তি পায় এটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য