,

১৩ বছর পর অপূর্ব-তিশা জুটি ফিরছেন

news-image

বিনোদন প্রতিবেদক : টেলিভিশন পর্দার এক সময়ের অন্যতম জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। এ জুটি বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তাদের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শেষ প্রান্তে, মন বিহঙ্গম, বন্ধুত্ব ভালোবাসা ইত্যাদি, কারে ভালোবাসো তুমি, জিরো, ভালোবাসি ভালোবাসি, প্রোডাকশন নং ৮, স্বস্তিকা কি যে অস্বস্তি ইত্যাদি। ২০০৮ সালের পর তাদেরকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

নতুন খবর হলো, সেই দর্শকপ্রিয় পুরনো জুটি আবারও পর্দায় ফিরছেন। ঈদের আগেই শুরু হতে যাচ্ছে শুটিং। নাটকের নাম ‘সে বৌয়ের টাকায় চলে’। এ নাটক দিয়েই ফিরছেন অপূর্ব-তিশা জুটি। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।

এ নির্মাতা বলেন, এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা। প্রাথমিক নাম এটা রেখেছি, তবে পরিবর্তন হতে পারে। এবার ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

তিনি আরও বলেন, অনেক বছর পর পর্দায় ফিরছে অপূর্ব-তিশা জুটি। এটা দর্শকদের জন্য ভালো খবর। সামনে এ জুটির আরও কাজ আসতে পারে।

এটি ছাড়া আরও একটি নাটকে দেখা যাবে অপূর্ব-তিশা জুটিকে। নাটকের নাম ‘রক রবীন্দ্র’। এটি পরিচালনা করবেন মহিমুদল মহিম।

মাঝে অনেকদিন এ জুটি কাজ না করলেও চলতি বছরের শুরুর দিকে ‘দ্য বক্স’ নামে একটি গেইম শো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য