,

সাকিব-মোস্তাফিজকে ফেরাতে বিসিবির চিঠি

news-image

স্পোর্টস ডেস্ক : লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের সিরিজের সময় সূচি ঠিক করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব কিছু ঠিক থাকলে, ১৬ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে ২১ মে সাভারের বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।

এরপর তিন ম্যাচের ওয়ানডে। কোভিডে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি মাথায় রেখে মিরপুরেই হবে সব ম্যাচ। খেলা হবে দিবারাত্রির। ২৩, ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

এদিকে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত থেকে বিশেষ বিবেচনায় সাকিব ও মোস্তাফিজকে দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড।

সাকিব ও মোস্তাফিজের খেলার ব্যাপারটি নিশ্চিত করলেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, সাকিব এবং মোস্তাফিজ খেলার মধ্যে আছে, মানে প্র্যাকটিসের মধ্যেই আছে। তাই ওইটা নিয়ে আমরা চিন্তিত না। বোর্ডের সিদ্ধান্ত নিয়েই আমরা চূড়ান্ত টিমটা দেব। খুব সম্ভবত তারা খেলবে। তাদের খেলার সম্ভাবনাই বেশি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ২২ সদস্যের প্রাথমিক দলে আছেন সাকিব ও মোস্তাফিজ দু’জনেই। সব কিছু ঠিক থাকলে ২১ মে প্রস্তুতি ম্যাচের পরই চূড়ান্ত দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের