,

কঠোর লকডাউনেও রাজধানীতে যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে দেশে কঠোর লকডাউন চলছে। কিন্তু রাজধানীতে যানবাহন ও পথচারীদের দেখে লকডাউন বোঝার উপায় নেই। সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকায় সড়কে তীব্র যানজট দেখা গেছে। এই যানজটের দুর্ভোগের শিকার হয়েছেন লকডাউনেও খোলা অফিসগামী যাত্রীরা।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল ও রিকশা চলছে দেদারসে। এ সময় ফার্মগেট থেকে মতিঝিল আসতে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে মুরাদ হাসান নামের এক ব্যক্তির। মতিঝিল যেতে ৫ বার সিগনালে পড়তে হয়েছে মুরাদকে।

তিনি বলেন, যানজটের কারণে কারওয়ান বাজারের মোড় পার হতে তিনবার সিগনালে পড়তে হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, তেজতুরী বাজার, পান্থপথ ও ধানমন্ডিসহ আশপাশের বিভিন্ন সড়কে রিকশা চলাচল আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া বেশি নেয়া হচ্ছে।

জানতে চাইলে রিকশাচালক সোহেল রানা বাংলাদেশ জার্নালকে বলেন, এই লকডাউনে রিকশা বেশি চলছে। তবে আয় কম। কারণ মানুষ রিকশয় উঠতে চায় না। আর উঠলে ভাড়া কম বলে।

এদিকে ঢাকায় বিভিন্ন সড়কে চেকপোস্টগুলোতে পুলিশের উপস্থিতি কম কম দেখা গেছে। চেকপোস্টগুলোতে মুভমেন্ট পাসও চেক করতে দেখা যাচ্ছে না।

অন্যদিকে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়ে বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে, সেগুলো বলবৎ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাতদিনের জন্য ‘বিধিনিষেধ’ শুরু হয়। পরে আরো দুইদিন বাড়িয়ে শেষ হয় ১৩ এপ্রিল। এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করে সরকার, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। পরে ২১ এপ্রিল তারিখ থেকে আরেক দফায় এই বিধিনিষেধ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়। এরপর তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য