শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসা যথাযথভাবেই চলছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, আজকে ভোরের দিকে উনি (খালেদা জিয়া) শ্বাসকষ্ট অনুভব করেন। শ্বাসকষ্ট অনুভব করার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষা শেষে চিকিৎসকদের সিদ্ধান্তে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন।

কি কারণে শ্বাসকষ্ট দেখা দিলো- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের যে কোনো পরিস্থিতি এবং যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে। উনার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর পরীক্ষা-নিরীক্ষার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জাহিদ হোসেন জানান, আমি কয়েক মিনিট আগে উনার সঙ্গে দেখা করে এসেছি। উনার সঙ্গে আমি কথা বলেও এসেছি। উনি কেমন আছেন, সেটা শুনেছি।

এ সময় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে তার রোগমুক্তির জন্য দেশবাসীকে আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানান জাহিদ হোসেন।

এর আগে বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়।

গত ২৭ এপ্রিল রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের