,

লাশের লম্বা লাইন, শ্মশানের বাইরে ‘হাউসফুল’ বোর্ড

news-image

অনলাইন ডেস্ক : মৃত্যুমিছিল থামছে না। শ্মশানের বাইরে লাইন পড়ে যাচ্ছে কোভিডে মৃতদের। বাধ্য হয়েই তাই শ্মশানের বাইরে ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দিল ভারতের কর্নাটকের একটি শ্মশান। কর্নাটকের চামরাজপেটের শ্মশান এটি।

এই শ্মশানে এক দিনে ২০টি মরদেহ দাহ করার পরিকাঠামো আছে। কিন্তু কর্তৃপক্ষের বারবার বলা সত্ত্বেও শ্মশানের বাইরে মরদেহের লাইন পড়ে যাচ্ছিল। ভিড়ও বাড়ছিল। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দেন তারা।

ইতোমধ্যে কর্নাটক সরকার ২৩০ একর জমি ধার্য করেছে কোভিড শ্মশানের জন্য। তা সত্ত্বেও কোভিড রোগীর মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠা যাচ্ছে না। প্রায় প্রতিটি শ্মশানের বাইরেই কোভিডে মৃতদের লম্বা লাইন পড়ে যাচ্ছে। গত রবিবার মোট ২১৭ জনের মৃত্যু হয় কর্নাটকে। তার মধ্যে বেঙ্গালুরুতেই হয়েছে ২০টি মৃত্যু।

এই শোচনীয় অবস্থা দেখে এর আগে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকেই প্রিয়জনের শেষকৃত্যের জন্য তাদের নিজস্ব জমি ব্যবহার করার অনুরোধও করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য