,

সানীর পরিচালনায় মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ত্রিশ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন চিত্রনায়ক ওমর সানী। তবে এটি প্রেক্ষাগৃহের জন্য নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হবে বলে জানালেন কুলি খ্যাত এই তারকা।

ওমর সানী বলেন, ‘প্রথমবার সিনেমা পরিচালনার পরিকল্পনা করেছি। বিষয়টি এখনো প্রস্তুতি পর্যায় আছে। সিনোপসিস রয়েছে আমার কাছে, এখন চিত্রনাট্যের কাজ চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এর কাজ পুরোদমে শুরু করার ইচ্ছে আছে।’

তিনি আরও বলেন, ‘আমি মূলত নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা নির্মাণ করব। এটা গতানুগতিক বাণিজ্যিক সিনেমা হবে না। এ ব্যাপারে ছেলে স্বাধীন আমাকে সাহায্য করবে। সে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের উপর পড়াশোনা করেছে এবং হলিউডেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’

জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় অভিনয় করবেন মৌসুমী। তবে তার বিপরীতে কে থাকছেন, তা এখনই বলতে নারাজ সানী। আর সিনেমাটি নির্মিত হবে তাদের প্রযোজনায় প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র’র ব্যানারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য