,

হেফাজত নেতা হারুন ইজাহার ৯ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজাহারকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চুয়াল আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখানবাজারে জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদরাসা থেকে র‌্যাবের একটি টিম হারুন ইজাহারকে গ্রেপ্তার করে। পরে নগরীর পতেঙ্গায় র‌্যাবের চট্টগ্রাম জোনের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

হারুন ইজাহার হেফাজতের সাবেক নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের (একাংশ) সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে। যে মাদ্রাসা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়েছে সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন মুফতি ইজাহার। জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকাসহ নানা কারণে বেশ আলোচিত-সমালোচিত এই বাবা-পুত্র।

উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহার ও মুফতি হারুন পরিচালিত লালখানবাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়। তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড এবং ১৮ বোতল এসিড উদ্ধার করে। সেই ঘটনায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন হারুন। ওই ঘটনায় তিনটি ও হেফাজতের নাশকতার ৮ মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের লংমার্চের সময় সংঘর্ষ ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার আসামি এই হেফাজত নেতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য