,

করোনায় মৃত্যুতে ভারত এখন বিশ্বে তৃতীয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। করোনায় মৃত্যুতে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

করোনায় মৃত্যুতে মেক্সিকোকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি। তাদের সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। অবশ্য সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনের।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে যাওয়া মেক্সিকোয় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ১৬৮। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ৭৮০ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ৪৪১ জন রোগী। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৬২ জন।

করোনায় মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিত এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৭ হাজার ৭৭৫ জন। প্রায় ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার শনাক্ত নিয়ে সংক্রমণে বিশ্বে তৃতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য