,

আবারও জুটি বাঁধলেন রোশান-বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেধে টানা ১১টি ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। এরপর ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ ছবিতে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বাধেন তিনি। এর মধ্যে ‘চোখ’-এ নিরবের পাশাপাশি রোশানও ছিলেন।

তবে এবার রোশানের সঙ্গে জুটি বেধে নতুন আরও একটি ছবি করতে যাচ্ছেন বুবলী। নতুন ছবির নাম ‘রিভেঞ্জ’। এটি নির্মাণ করবেন প্রযোজক মো. ইকবাল। আজ সন্ধ্যায় এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

ইকবাল বলেন, ‘আমি অনেক ছবি প্রযোজনা করেছি। এবারই প্রথম পরিচালনায় নামছি। ছবি নির্মাণের ক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে চাই না। এটি অ্যাকশন নির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি এরই মধ্যে মারপিটের অনুশীলন শুরু করেছেন।’

তিনি আরও জানান, আজ সন্ধ্যায় ছবির অন্যান্য কলাকুশলিদের নামও ঘোষণা করা হবে। ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য