,

আজও হতে পারে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদন : দেশের আট বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কমতে পারে তাপমাত্রা।

সোমবার সকালে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলা হয়, আজ ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদী কোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী, পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে তা কমতে পারে।

গতকাল রোববার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয় চাঁদপুরে, ৪৯ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩০ মিলিমিটার ও ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

গতকাল বৃষ্টি হয়নি রাজশাহী ও বরিশাল বিভাগে। সামান্য বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এ ছাড়া বাকি সব বিভাগে কমবেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য