,

৮৭ লাখের বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জন। দুই ডোজ মিলিয়ে ৮৭ লাখ ৫৫ হাজার ৮৭৫ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে।

রবিবার (২ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৭৬৭ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৮৮৯ জন।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জনের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১৯ লাখ দুই হাজার ৪০৫ জন আর নারী ১০ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য