,

হেফাজত নিষিদ্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আহলে সুন্নাত

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামকে ‘উগ্র জঙ্গি গোষ্ঠী’ আখ্যায়িত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছিল ধর্মীয় সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত। সেই দাবির স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দিয়েছে সংগঠনটি। রবিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন সংগঠনটির নেতারা।

গত ২৪ এপ্রিল হেফাজতকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাআত। এর দুদিন পরেই ২৬ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে একই দাবি করেন আহলে সুন্নাতের নেতারা। সংগঠনটির বলছে, হেফাজতে ইসলাম হচ্ছে জামায়াতের এপিঠ-ওপিঠ।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে জঙ্গিবাদ ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ এনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলছে, কওমি মাদ্রাসাকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে।

রবিবার রাতে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আ ন ম মাসউদ হোসাইন আলকাদেরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন নঈমী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাদের কথা মন্ত্রীকে জানিয়েছি। দাবির বিষয়গুলো স্মারকলিপি দিয়েছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য