,

শারুন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

news-image

আদালত প্রতিবেদক : কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুনের (শারুন চৌধুরী) নামে হত্যা মামলার আবেদন করা হয়েছে। শারুন চৌধুরী হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই হত্যা মামলার আবেদন করেন মুনিয়ার ভাই আশিকুর রহমান সবুজ।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশে উল্লেখ করেন, গুলশানে কলেজ শিক্ষার্থীর ‘আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তনাধীন। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে সেই রাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য